ন্যায্য বাজার কার্যক্রমে নতুন অগ্রযাত্রা — পাবনা জেলা

ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ASOK Foundation-এর আওতায় পাবনা জেলায় ন্যায্য বাজার কার্যক্রমের প্রশিক্ষণ ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য—সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্য বাজারদরের তুলনায় প্রায় ৩০% কম মূল্যে, ন্যায্য ও সাশ্রয়ী দামে সরবরাহ করা। এই কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার জন্য ন্যায্য বাজারের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে পণ্যের সংগ্রহ, মূল্য নির্ধারণ, সঠিকভাবে বিক্রয়, গ্রাহকসেবা এবং কার্যক্রম পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন ASOK Foundation এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান এবং অন্যান্য ব্যক্তিবর্গ। 🤝 ASOK Foundation-এর উদ্যোগে ন্যায্য বাজার শুধু একটি বিক্রয়কেন্দ্র নয়—এটি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার একটি সামাজিক উদ্যোগ। 📍 জেলা: পাবনা 📅 তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও সাশ্রয়ী জীবনযাত্রার প্রত্যয়ে— ন্যায্য বাজার, ন্যায্য মূল্য, সবার জন্য।

30 September 2026 Pabna 10 ছবি