বগুড়া সদরের শেখেরকোলার বোর্ডের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজ বিক্রয়ের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 𝐀𝐒𝐎𝐊 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐢𝐨𝐧-এর সহযোগিতায় ন্যায্য বাজার লিমিটেড-এর উদ্যোগে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজার বন্দরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাশ্রয়ী প্যাকেজ বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 𝐀𝐒𝐎𝐊 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐢𝐨𝐧-এর বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সদস্য গোলাম রব্বানী জায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রবিউল হাসান দারুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়েল সরকার, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও 𝐀𝐒𝐎𝐊 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐢𝐨𝐧-এর সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাঁধন, শাখারিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামাণিক, যুব নেতা খাদেমুল ইসলাম, মাহিন ফ্যাশন হাউসের প্রোপ্রাইটর মিলন জায়দার, ডন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিনসহ সুবিধাভোগী সাধারণ মানুষ। 📦 সাশ্রয়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজে রয়েছে— • ২ লিটার সয়াবিন তেল • ২ কেজি আটা • ১ কেজি মসুর ডাল • ১ কেজি ডিটারজেন্ট • ১ বোতল লিকুইড ডিশওয়াশ 🛒 প্যাকেজটির আনুমানিক বাজারমূল্য ১,০০০ টাকা হলেও 𝐀𝐒𝐎𝐊 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐢𝐨𝐧-এর তহবিল থেকে সহায়তা দিয়ে সুবিধাভোগীদের জন্য এটি মাত্র ৭৩০ টাকায় সরবরাহ করা হচ্ছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ যে কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের পণ্য দেওয়া হয়েছে, ভবিষ্যতে কার্ডধারীরা নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্য ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 🤝 মানবিকতা, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে 𝐀𝐒𝐎𝐊 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐢𝐨𝐧-এর এই উদ্যোগ অব্যাহত থাকুক।

27 September 2026 Bogura 5 ছবি