চট্টগ্রাম প্রেস ক্লাবে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আলহামদুলিল্লাহ। মানবতার সেবায় আরও এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ASOK Foundation-এর চট্টগ্রাম বিভাগের অভিষেক ও পরিচিতি সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের ২য় তলায় সুন্দর, সুশৃঙ্খল ও সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ পারভেজ, সভাপতি, আসক ফাউন্ডেশন চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল্লাহ নুরী, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ আলম, বিপিএম, পুলিশ সুপার, চট্টগ্রাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা হিসেবে বাঁশখালীর কৃতিসন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আব্দু শুক্কুর সাহেবকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে জনাব মোহাম্মদ আতাউল্লাহ সাহেবকে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। মানবতার জন্য আমাদের অঙ্গীকার: নিপীড়িত, নির্যাতিত, অসহায়, দরিদ্র ও অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা আসক ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এই আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মানবতার কল্যাণে আসক ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও সফল হোক এবং অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হোক—সবার কাছে সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি। মানবতা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।

18 September 2026 Chittagong 11 ছবি